লালমনিরহাট জেলার আদিতমারী সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠিত হয়েছে । এতে সভাপতি হিসেবে মো. মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক হিসেবে মো.তারিকুল ইসলাম রিপন নির্বাচিত হয়েছেন।
২৩ মার্চ (মঙ্গলবার) দলিল লেখক সমিতির অফিসে সকাল ৯.৩০ টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। সভাপতি পদে মোঃ মোজাম্মেল হক দোয়াত কলম মার্কায় ভোট পেয়েছেন ৩৮টি, প্রতিদ্বন্দ্বী ছিলেন আবু তালেব চেয়ার মার্কায় ভোট পেয়েছেন-১৫টি এবং সাধারন সম্পাদক পদে বিজয়ী তারিকুল ইসলাম রিপন কলম মার্কায় ভোট পেয়েছেন ৩৪টি প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইফুল ইসলাম মোটরসাইকেল ভোট পেয়েছেন ১৯টি।
সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রুহুল আমিন, সাংগঠনিক পদে আবুল কালাম মাসুদ ২৬ ভোট, যুগ্ন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জীবন কুমার রায়,কোষাধ্যক্ষ পদে রবিউল ইসলাম ৩২ ভোট,দপ্তর সম্পাদক বাবুল মিয়া ২৯ ভোট,সদস্য পদে রাসেল ৩৫ ভোট,আব্দুর রহমান সবুজ ৪৭ ভোট,আজিজুল ইসলাম ৪৫ ভোট,দিলিপ কুমার ৪৪ ভোট ও রফিকুল ইসলাম ৩৩ ভোট।
সংগঠনের মোট ভোটার ৫৩ জন ভোটার ভোট প্রদান করেন। মোট ১১টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আগামি ৩ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটির নাম ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সাব রেজিস্টার শিউলী খাতুন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 




























