ঢাকা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আদিতমারীতে চাঞ্চল্যকর লাদেন হত্যা মামলার ২ আসামী আদালতে আত্নসমর্থন

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে লিয়াকত আলী লাদেন(১৬) নামে এক তরুনকে হত্যার ঘটনায় প্রধান আসামী রাকিবুল ইসলাম রকি (২৪) ও তার বাবা ২ নং আসামী মোস্তাফিজুর রহমান জুয়েল (৫৪) আদালতে আত্নসমর্থন করে।

রোববার (১৪ জুন) লালমনিরহাট আদিতমারী আমলী আদালতে তারা আত্নসমর্থন করলে বিচারক মোঃ আলাউদ্দিন তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন বলে লালমনিরহাট কোর্ট ইন্সপেক্টর আশরাফুজ্জামান নিশ্চিত করেন।
স্থানীয় ও মামলা সূত্রে সোমবার (৮ জুন) রাতে উপজেলার সারপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সারপুকুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের জুয়েলের ছোট ছেলে রাব্বি বিতর্কের জেরে লিয়াকত আলী লাদেনকে গাঁজাখোর বলে গালি দেয়। এতে ক্ষিপ্ত হয়ে লাদেন রাব্বিকে চড়ধাপ্পে দেয়। বিষয়টি রাব্বি তার পরিবারকে জানালে তার বাবা ও বড় ভাই রকি ক্ষিপ্ত হয়ে লাদেনের উপর আক্রমনের চেষ্টা চালায়। যা স্থানীয়রা তাৎক্ষনিক আপোষ করে দেন। কিন্তু আপোষ হলেও ক্ষিপ্ততা কমেনি।
এর জের ধরে ঘটনার দিন রাতে লিয়াকত আলী লাদেন পাশের সারপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে একা বসে ছিলেন। এ সুযোগে রাব্বির বড় ভাই রকি পিছন দিক দিয়ে লাদেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা লাদেনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। এ খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা অভিযুক্ত রকি ও তার আত্নীয় স্বজনদের ৭টি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করে।
পরেরদিন মঙ্গলবার ( ৯ জুন) লাদেনের লাশ নিয়ে বিচার দাবিতে সাপ্টিবাড়ি বাজারে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়। খবর পেয়ে লালমনিরহাট জেলা প্রশাসক প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান ঘটনাস্থলে গিয়ে ন্যায় বিচার ও অপরাধিদের দ্রুত গ্রেপ্তারের জন্য আদিতমারীর থানার ওসিকে নির্দেশ প্রদানে আশ্বাস দিলে এক ঘন্টা পরে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ জনতা।

এ ঘটনায় মঙ্গলবার নিহতের বাবা আশরাফ হোসেন বাদী হয়ে প্রধান আসামী রকিবুল ইসলাম রকিসহ তার বাবা,ভাই ৫ জনেরর নাম উল্লেখ আর অজ্ঞাতনামা আসামীর নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৬/১১৭ তারিখ ০৯-০৬-২০২৬

আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন,ইতামধ্যে এজাহার নামীয় প্রধান আসামীসহ ২ জন আদালতে আত্ন সমর্থন করেছে। বাকী আসামীদের দ্রুত গেফতারের চেষ্টা অব্যাহত আছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

আমেরিকা-ইরান চুক্তি বাস্তবায়নে পাকিস্তানের ভূমিকা, বিশ্ব নেতাদের প্রশংসা

আদিতমারীতে চাঞ্চল্যকর লাদেন হত্যা মামলার ২ আসামী আদালতে আত্নসমর্থন

আপডেট সময় ০৬:৩৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে লিয়াকত আলী লাদেন(১৬) নামে এক তরুনকে হত্যার ঘটনায় প্রধান আসামী রাকিবুল ইসলাম রকি (২৪) ও তার বাবা ২ নং আসামী মোস্তাফিজুর রহমান জুয়েল (৫৪) আদালতে আত্নসমর্থন করে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন