ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার চলমান উত্তেজনা এক অভাবনীয় ও চরম সংঘাতময় মোড় নিয়েছে। হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য নিজের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার মুখে ইরানের বিরুদ্ধে ভয়াবহ এক হুমকি জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে একটি পুরো সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে, যা হয়তো আর কখনোই ফিরে আসবে না।

ট্রাম্প তার বার্তায় উল্লেখ করেন, তিনি ব্যক্তিগতভাবে এমন ধ্বংসাত্মক কিছু ঘটুক তা চান না, তবে বর্তমান পরিস্থিতিতে এটি ঘটার সম্ভাবনাই প্রবল। তবে এই চরম উত্তেজনার মধ্যেই তিনি এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

ট্রাম্পের দাবি, সেখানে এখন একটি ‘সম্পূর্ণ এবং আমূল শাসন পরিবর্তন’ ঘটেছে, যেখানে আগের তুলনায় ভিন্ন এবং তুলনামূলক কম কট্টরপন্থী মানসিকতার নেতারা প্রাধান্য পাচ্ছেন। এই পরিবর্তনের ফলে ‘বিপ্লবী ও চমৎকার’ কিছু ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসে আজকের রাতটিকে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, গত ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর রাজনীতির অবসান ঘটতে চলেছে আজ রাতে।

পোস্টের শেষে তিনি ইরানের সাধারণ মানুষের মঙ্গল কামনা করে ‘গড ব্লেস দ্য গ্রেট পিপল অফ ইরান’ লিখে তার বার্তাটি শেষ করেন। পুরো বিশ্ব এখন এক চরম অনিশ্চয়তা আর উৎকণ্ঠা নিয়ে ট্রাম্পের এই হুমকির পরবর্তী পরিস্থিতির দিকে তাকিয়ে আছে। সূত্র: আলজাজিরা।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ফাইনালের পর কাতারে আবারও মুখোমুখি হতে পারে স্পেন-আর্জেন্টিনা

আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প

আপডেট সময় ০৮:২৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার চলমান উত্তেজনা এক অভাবনীয় ও চরম সংঘাতময় মোড় নিয়েছে। হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য নিজের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার মুখে ইরানের বিরুদ্ধে ভয়াবহ এক হুমকি জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন