ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

‘ভুয়া গোয়েন্দা তথ্যের’ ওপর ভরসা না করতে ট্রাম্পকে ইরানের সতর্কবার্তা

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে— ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এসময় তিনি মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে মজাও করেছেন।

আরাগচি সতর্ক করে বলেছেন, গোয়েন্দা তথ্যের ভুলের কারণে যুক্তরাষ্ট্র অতীতে ভুল হিসাব করেছে। হরমুজ নিয়েও আরও বড় ভুলের ঝুঁকি রয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি লেখেন, গোয়েন্দা ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে। এর উদাহরণ—ইরানের বিরুদ্ধে যুদ্ধ। এখন হরমুজ প্রণালি নিয়ে আরও বড় ধরনের ভুল হিসাব করা হচ্ছে।

এসময় মজা করে তিনি বলেন, ভুয়া খবরের চেয়েও ভয়ংকর হলো ভুয়া গোয়েন্দা তথ্য। সতর্ক থাকুন।

পোস্টের শেষে আরাগচি বলেন, পৃথিবীর যেকোনো শক্তির চেয়েও আল্লাহ মহান এবং তারা আল্লাহর ওপর ভরসা করেন।

এর আগে বুধবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দাবি করেন, যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমার মনে হয়, আমরা এটি ধরে রাখব।

ট্রাম্পের দাবির পর ইরান তা প্রত্যাখ্যান করে জানায়, হরমুজ প্রণালির পরিস্থিতি এখনো তেহরানের শর্তের সঙ্গে যুক্ত। একই দিনে ইরানের বাসিজ বাহিনীর প্রধান হোসেইন তাইয়েবও বলেন, প্রণালিটি ইরানের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় রয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ইতিহাসের এই দিনে : ১৫ আগস্ট ২০২৬ইং

‘ভুয়া গোয়েন্দা তথ্যের’ ওপর ভরসা না করতে ট্রাম্পকে ইরানের সতর্কবার্তা

আপডেট সময় ০৪:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে— ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এসময় তিনি মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে মজাও করেছেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন