ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিশ্ববাজারে সোনার দামে বড় পরিবর্তন

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ০২:৫৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • 24

সংগৃহীত ছবি

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ আরও কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে পারে, এমন প্রত্যাশায় স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। তবে তেলের দাম কমায় স্বর্ণের দরপতন কিছুটা সীমিত হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্পট স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৮১ দশমিক ৯৮ ডলারে দাঁড়ায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের স্বর্ণের ফিউচার দর প্রায় অপরিবর্তিত ছিল। এ সময় প্রতি আউন্সের দাম ছিল ৪ হাজার ৩১৭ দশমিক ৫০ ডলার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফেডের নীতি আরও কঠোর হওয়ার প্রত্যাশা স্বর্ণের দামে চাপ তৈরি করছে। সাধারণত সুদের হার বাড়ার সম্ভাবনা বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমে যায়।

তবে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় স্বর্ণের দামে কিছুটা স্থিতিশীলতা মিলেছে। ফলে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের ওঠানামা দেখা যায়নি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

জুরাইনে গণশৌচাগারের ভেতর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে সোনার দামে বড় পরিবর্তন

আপডেট সময় ০২:৫৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ আরও কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে পারে, এমন প্রত্যাশায় স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। তবে তেলের দাম কমায় স্বর্ণের দরপতন কিছুটা সীমিত হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্পট স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৮১ দশমিক ৯৮ ডলারে দাঁড়ায়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন