ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

নবীজির দাদার নাম কি আসলেই আব্দুল মুত্তালিব ছিল?

নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব—একথা প্রসিদ্ধ। তবে তার মূল নাম আব্দুল মুত্তালিব ছিল না, বরং এই নামেই তিনি সবার মাঝে পরিচিত হয়ে ওঠেন।

এই নামে পরিচিত হওয়ার কারণ

আব্দুল মুত্তালিবের পিতার নাম হাশিম। হাশিমের স্ত্রী সালামার গর্ভেই তৎকালীন কাবার তত্ত্বাবধায়ক আব্দুল মুত্তালিবের জন্ম। তার মা নাম রেখেছিলেন শায়বা। তিনি দীর্ঘদিন মায়ের সঙ্গে মদিনায় বসবাস করেন।

হাশিমের মৃত্যুর পর তার ভাই মুত্তালিব ভাতিজা শায়বাকে নেওয়ার জন্য মদিনায় আসেন। মায়ের অনুমতিক্রমে শায়বা তার চাচার সঙ্গে মক্কায় চলে আসেন। তারা উটে করে আসছিলেন। চাচার পেছনে উটে বসা ছিলেন ভাতিজা শায়বা। মক্কায় প্রবেশকালে কুরাইশরা বলতে লাগল, মুত্তালিব একটি দাস কিনেছেন। তাদের কথা শুনে মুত্তালিব বললেন, হে অপদার্থের দল! এ আমার ভাতিজা।

কিন্তু কুরাইশরা শায়বাকে মুত্তালিবের দাস মনে করে ‘আব্দুল মুত্তালিব’ বলে সম্বোধন করতে থাকে। এর অর্থ মুত্তালিবের দাস। তখন থেকেই তার নাম আব্দুল মুত্তালিব হয়ে যায় এবং তিনি এই নামেই পরিচিতি লাভ করেন। (সিরাত ইবনে হিশাম)

সিরাতে মুস্তাফা-এর বর্ণনা অনুযায়ী, তার নাম ছিল শায়বাতুল হামদ। তিনি চাচার সঙ্গে মদিনা থেকে মক্কায় ফেরার সময় তার পোশাক ছিল ময়লা ও ধূলিমলিন। চেহারাতেও অসহায়ত্বের ছাপ ছিল। লোকজন মুত্তালিবকে জিজ্ঞেস করল, ছেলেটি কে?।

তিনি লজ্জাবশত জবাব দিলেন, এটি আমার গোলাম। এই কারণে শায়বাতুল হামদ আব্দুল মুত্তালিব নামে প্রসিদ্ধি লাভ করেন।

মুত্তালিব চাননি যে লোকে বলুক, ভাতিজার পোশাক-পরিচ্ছদ ময়লা, সেদিকে মুত্তালিবের কোনো ভ্রুক্ষেপ নেই। মক্কায় পৌঁছে তিনি ভাতিজাকে উত্তম পোশাক পরিয়ে দেন এবং সবাইকে জানান যে ছেলেটি তারই ভাতিজা।

তার নাম শায়বা (সাদা চুল) রাখার কারণ হলো, জন্মের সময় তার মাথায় কিছু সাদা চুল ছিল।

কেউ কেউ বলেন, তার মূল নাম ছিল আমির।

তার উপাধি ছিল ফাইয়াজ (বদান্যতা)। তিনি উদার মনে সবাইকে দান করতেন, তাই তার এই উপাধি হয়েছিল।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ফিফা বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

নবীজির দাদার নাম কি আসলেই আব্দুল মুত্তালিব ছিল?

আপডেট সময় ০২:২৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব—একথা প্রসিদ্ধ। তবে তার মূল নাম আব্দুল মুত্তালিব ছিল না, বরং এই নামেই তিনি সবার মাঝে পরিচিত হয়ে ওঠেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন