ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

এতিম শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের ইফতার

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ১২:৪৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • 107

সংগৃহীত ছবি

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হেফজ মাদরাসায় মাসজুড়ে ইফতার ও সেহরি সরবরাহের উদ্যোগ নিয়েছে বিএনপি।

এ কর্মসূচির অংশ হিসেবে এতিম শিশুদের সঙ্গে ইফতারে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পশ্চিম ভাষানটেক থানা সংলগ্ন ‘জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদরাসা ও এতিমখানা’ পরিদর্শনে যান তিনি। সেখানে এতিম শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে নিয়ে ইফতার করেন।

এর আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, ঢাকা-১৭ নির্বাচনী এলাকার অন্তর্গত কড়াইল ও ভাষানটেক এলাকার ১৪টি মাদরাসার শিক্ষার্থীদের পুরো রমজান মাসের ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহ করা হবে।

তিনি জানান, আজ বিকেলে ভাষানটেকের ‘৪৪ লালাসাই’ এলাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়।

জাইমা রহমানের উপস্থিতিতে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দলীয় সূত্র জানায়, অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই এই বৃহৎ ইফতার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

পুরো রমজান মাস জুড়ে এই ১৪টি প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্নভাবে খাবার সরবরাহ নিশ্চিত করবে বিএনপি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ইসলামী ব্যাংককে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক

এতিম শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের ইফতার

আপডেট সময় ১২:৪৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হেফজ মাদরাসায় মাসজুড়ে ইফতার ও সেহরি সরবরাহের উদ্যোগ নিয়েছে বিএনপি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন