হোম

দেশের ছয় অঞ্চলে ৮০ কিমি বেগে, সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

Update Time : 11:00:50 pm, Thursday, 7 May 2026

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে এবং সাতটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সংশ্লিষ্ট নদীবন্দরে তোলা হয়েছে যথাক্রমে হুঁশিয়ারি ও সতর্কতা সংকেত।

বৃহস্পতিবার (৭ মে) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, রাজশাহী, পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর (পুন:) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম / উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর (পুন:) ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।