ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বেফাকের মেধা তালিকার শীর্ষ তিনে মারকাযু ফয়জিল কুরআনের শিক্ষার্থীরা

কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছে হাফেজ সালেহ আহমাদ তাকরিমের মাদ্রাসা খ্যাত রাজধানীর মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থীরা।

সদ্য প্রকাশিত ফলাফলে দেখা গেছে, প্রতিষ্ঠানটির হিফজ ও কিতাব বিভাগের শিক্ষার্থীরা মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ বিভিন্ন স্তরে উত্তীর্ণ হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর কিতাব বিভাগের শরহে বেকায়া জামাতে সারাদেশে প্রথম ও তৃতীয় স্থান, কাফিয়া জামাতে প্রথম এবং ইবতেদায়ী জামাতে চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কিতাব বিভাগ থেকে মোট ১১৬ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৯৯ জন মুমতাজ (এ প্লাস) পেয়ে উত্তীর্ণ হয়েছে।

অন্যদিকে, হিফজ বিভাগেও মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই বিভাগে ৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ জন মুমতাজ (এ প্লাস) পেয়ে উত্তীর্ণ হয়েছে।

মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর মুতাওয়াসসিতা জামাতের শিক্ষার্থী বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীমও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন। ৬৭৪ নম্বর পেয়ে ১৬তম মেধাস্থান অর্জন করেছেন তিনি।

বিশ্বজয়ী হাফেজ তাকরীম ২০২২ সালে ইরানে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন।

ফলাফলের বিষয়ে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থার কারণেই এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

দেশ-বিদেশে আয়োজিত বিভিন্ন হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা নিয়মিত ভালো করলেও একটি কাঠামোগত চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করেন ইসলামি শিক্ষাবিদরা।

সংশ্লিষ্টদের মতে, অনেক মেধাবী হাফেজ কুরআন শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থেকে কিতাবি ইলম বা উচ্চতর ইসলামি শিক্ষা অর্জনে আগ্রহ হারিয়ে ফেলেন, যা পূর্ণাঙ্গ আলেম গঠনের ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

বেফাকের মেধা তালিকার শীর্ষ তিনে মারকাযু ফয়জিল কুরআনের শিক্ষার্থীরা

আপডেট সময় ০৬:২৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছে হাফেজ সালেহ আহমাদ তাকরিমের মাদ্রাসা খ্যাত রাজধানীর মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থীরা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন