সময় বদলেছে। ভালো লাগা, ভালোবাসার প্রিয় দল ক্ষমতায় এসেছে। জাতীয়তাবাদী দল একটা আবেগের নাম। অল্প বয়স থেকে মাঠের রাজনীতিতে সক্রিয় ছিলাম। প্রয়োজনে সামনের সারিতে আন্দোলন করলাম। গলা ভেঙে চিৎকার দিয়ে স্লোগান দিলাম। এতো আন্দোলন সংগ্রামের পর আজ বিএনপি বিপুল ভোটে ক্ষমতায় আসলো। আমার আসল পরিচয় সবার আগে আমি বাংলাদেশের নাগরিক। দেশকে ভালোবেসেই দল করেছি। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাস করি। যখন দল খারাপ সময় অতিবাহিত করলো তখন কর্মীদের একটিভিটি ভালো ছিল। সৎ পথে সবাই রাজনৈতি করেছে। দুঃসময়ে দলের কর্মীর বড্ড অভাব ছিল। যখন দলের সুসময় আসলো এখন দলের কর্মীর অভাব নেই। যাদের কখনো মাঠে দেখিনি এরাও এখন ত্যাগী নেতা। ফলস্বরূপ এখন চারদিকে চাঁদাবাজি। লজ্জা লাগে যখন শুনি সবাই বলে এক ফ্যাসিস্টকে বিতাড়িত করে অন্য ফ্যাসিস্টকে দেশে আগমন করা হয়েছে। আমরা এমনটা চাইনি। দল করি এটা সত্য। দলের স্বার্থে আজীবন লড়ে যাবো। তবে দলের আগে দেশের স্বার্থ। দল যখন অন্যায় কিংবা অনিয়ম করবে তখনই কলম ধরবো। ব্যবসায়ীরা আজ অসহায় চারদিকে এখন চাঁদাবাজি। এরা পরিচয় দেয় এরা ছাত্রদল করে, পরিচয় দেয় জাতীয়তাবাদী দল করে। তীব্র প্রতিবাদ জানাই এমন সুবিধাবাদীদেরকে।
সৈয়দ জুয়েল (যুক্তরাজ্য প্রবাসী)
দপ্তর সম্পাদক~স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
সৈয়দ জুয়েল (যুক্তরাজ্য প্রবাসী) 
































