ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

খুলনা দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ ০৩ জন আটক

খুলনা দিঘলিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ ০৩ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই এলাকার ০১ জন মাদক ব্যবসায়ীসহ দেশীয় অস্ত্রধারী ও সরকারী কাজে বাধাদানকারী চক্রের আরও ০২ জন সহযোগীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মোঃ সজল সরদার (৩০), পিতা: মোঃ কেরামত আলী সরদার; মোঃ ইব্রাহিম সরদার (৩০), পিতা: মোঃ নাসির সরদার; এস এম আজাদ শেখ (২২), পিতা: আলফাজ শেখ। তিনজনই দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি এলাকার বাসিন্দা। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে প্রধান আসামি মোঃ সজল সরদারকে ০১ বছর সশ্রম কারাদণ্ড ও ০১ হাজার টাকা জরিমানা এবং অপর দুই সশস্ত্র সহযোগীকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামতসহ আটক আসামিদেরকে দিঘলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটক প্রধান আসামি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িত ছিল। অভিযানের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

খুলনা দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ ০৩ জন আটক

আপডেট সময় ১২:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬

খুলনা দিঘলিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ ০৩ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই এলাকার ০১ জন মাদক ব্যবসায়ীসহ দেশীয় অস্ত্রধারী ও সরকারী কাজে বাধাদানকারী চক্রের আরও ০২ জন সহযোগীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মোঃ সজল সরদার (৩০), পিতা: মোঃ কেরামত আলী সরদার; মোঃ ইব্রাহিম সরদার (৩০), পিতা: মোঃ নাসির সরদার; এস এম আজাদ শেখ (২২), পিতা: আলফাজ শেখ। তিনজনই দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি এলাকার বাসিন্দা। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে প্রধান আসামি মোঃ সজল সরদারকে ০১ বছর সশ্রম কারাদণ্ড ও ০১ হাজার টাকা জরিমানা এবং অপর দুই সশস্ত্র সহযোগীকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামতসহ আটক আসামিদেরকে দিঘলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটক প্রধান আসামি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িত ছিল। অভিযানের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন