ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দিনাজপুরে র‍্যাবের অভিযানে অবৈধ পিস্তল ও ৭ রাউন্ড গুলি জব্দ

দিনাজপুরে র‍্যাব-১৩ এর অভিযানে ১টি অবৈধ বিদেশী পিস্তল, ১টি দেশীয় ওয়ান শুটার গান এবং ১টি ম্যাগাজিনসহ ০৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার।
‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ইং ১৮/০১/২০২৬ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ০১ নং চেহেল গাজী ইউপির উত্তর গোবিন্দপুর শিক্ষাবোর্ড সাকিনস্থ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর মেইন গেইটের সামনে পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় বাজারের ব্যাগে রক্ষিত ১টি অবৈধ বিদেশী পিস্তল, ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন ও ০৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র এবং জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  সমাজের শৃঙ্খলা রক্ষার্থে এবং অপরাধ নিয়ন্ত্রণে এই ধরনের চলমান অভিযান ও র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

দিনাজপুরে র‍্যাবের অভিযানে অবৈধ পিস্তল ও ৭ রাউন্ড গুলি জব্দ

আপডেট সময় ০২:০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬