ঢাকা ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দিনাজপুরের ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার, অভিযান এসআরবির

দিনাজপুরে ৮ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি।

এসআরবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

দিনাজপুরের পার্বতীপুরে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বিপ্লব হোসেন (১৮) নামে একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল রাতে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিপ্লব পার্বতীপুর থানার পূর্ব শুকদেবপুর নায়াপাড়ার মোঃ আব্দুল গফুরের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ঐ কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত প্রতিবেশী বিপ্লবের সাথে ভুক্তভোগীর প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ আগস্ট, ২০২৬ তারিখ সন্ধ্যার দিকে অভিযুক্ত বিপ্লব ঐ কিশোরীকে একটি চিঠি দিয়ে একই গ্রামের আকবর মাস্টারের আমবাগানে যাওয়ার জন্য বলে। বিপ্লবের চিঠি পেয়ে ঐ কিশোরী সেদিন রাত ০২.০০ টার দিকে আমবাগানে গেলে অভিযুক্ত বিপ্লব বিয়ের প্রলোভনে ঐ কিশোরীকে ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে পার্বতীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-২৯)।

মামলা দায়েরের পরে অভিযুক্তকে গ্রেফতার করতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর এবং সিপিএসসি, এসআরবি-১১, নারায়ণগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল ২৪ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ০৯.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন দশতলা এলাকায় অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসমি মোঃ বিপ্লব হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

পোশাকশ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা নিম্নতম মজুরি দাবি আইবিসির

দিনাজপুরের ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার, অভিযান এসআরবির

আপডেট সময় ০৭:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

দিনাজপুরে ৮ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন