ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বড় দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা, গাড়ির ভয়াবহ অবস্থা

মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। একটি ডাম্প ট্রাকের চাপায় তাকে বহনকারী গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেলেও শেষ পর্যন্ত মানিকগঞ্জের ওই যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে আসতে বাধ্য হয়েছেন এই অভিনেত্রী।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন তানজিন তিশা নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে তিনি লিখেছেন, মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সঙ্গে, ইনশাআল্লাহ।

জানা গেছে, মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে অবস্থিত ‘রয়েল ফ্যাশন’ নামের একটি পোশাকের দোকানের উদ্বোধনে অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তানজিন তিশার। তাকে স্বাগত জানাতে আয়োজকদের ছিল নানা প্রস্তুতি, আর ভক্তদের মাঝেও ছড়িয়েছিল ব্যাপক আগ্রহ। তবে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার কারণে শেষ পর্যন্ত ওই অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

দুর্ঘটনার রাতের বিবরণ দিয়ে তানজিন তিশা জানান, ‘গত রাতটি আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ডাম্প ট্রাক আমার গাড়িটি দুমড়েমুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়। তারপরও আলহামদুলিল্লাহ!’

নিজের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে তিশা আরও বলেন, ‘আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও অনুরাগীরা তানজিন তিশাকে নিয়ে উদ্বেগ জানাচ্ছেন এবং তার খোঁজখবর নিচ্ছেন।

অভিনয় দিয়ে ছোট পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে কাজ করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি নেটদুনিয়াতেও সরব উপস্থিতি রয়েছে এই তারকার।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ঘুষ গ্রহণের অভিযোগে চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

বড় দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা, গাড়ির ভয়াবহ অবস্থা

আপডেট সময় ১১:৩৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। একটি ডাম্প ট্রাকের চাপায় তাকে বহনকারী গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন