ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় ক্রিশ্চিয়ানো রোনালদোতে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগাল। তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে নিষিদ্ধ করেছে ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল। শনিবার এক বিবৃতিতে এমনটি জানায় এফপিএফ। তদন্তের ফলের ওপর নির্ভর করছে রোনালদোর পরবর্তী শাস্তি।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৭ অক্টোবর শৃঙ্খলাগত গুরুত্ব খতিয়ে দেখতে ৯ অক্টোবর রোনালদোর বিরুদ্ধে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয় ডিসিপ্লিনারি কাউন্সিল। তদন্ত চলাকালে তার ওপর সাময়িক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। ১০ অক্টোবর মামলাটি তদন্ত কমিটির কাছে পাঠানো হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হবে না বলেও জানিয়েছে ফেডারেশন।

গত সেপ্টেম্বরের শেষ দিকে ডেনমার্কের কোপেনহেগেনে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। পর্তুগালের কোচ জর্জ জেসুস জানিয়েছিলেন, ডেনমার্কের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে থাকবেন না রোনালদো। এর আগে নরওয়ের বিপক্ষে ম্যাচেও পুরো সময় বেঞ্চে বসে ছিলেন পর্তুগাল অধিনায়ক। যে কারণে কোচের সঙ্গে তর্কে জড়িয়ে ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধির ১৬০ নম্বর ধারা অনুযায়ী, জাতীয় দলের কোনও ফুটবলার যথাযথ কারণ ছাড়া অনুশীলন, ম্যাচ বা দলের কোনও কার্যক্রমে অনুপস্থিত থাকলে তাকে এক থেকে ছয় মাসের জন্য নির্বাসিত করা যেতে পারে। এর পাশাপাশি জরিমানার ব্যবস্থাও রয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় দলীয় নেতাদের সজাগ থাকার নির্দেশনা

রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল

আপডেট সময় ১০:৩১:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় ক্রিশ্চিয়ানো রোনালদোতে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগাল। তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন