ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অসহায় ভ্যানচালক আবু বক্করের চুরি হওয়া অটোভ্যানটি উদ্ধার করে তাঁর হাতে তুলে দিয়েছে আনসার ও ভিডিপির টহল দল।
​জানা গেছে, উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের বাসিন্দা আবু বক্কর ভ্যান চালিয়ে তাঁর পরিবারের জীবিকা নির্বাহ করে আসছিলেন। শুক্রবার গভীর রাতে একদল চোর তাঁর বাড়ির মূল ফটকের তালা ও গ্রিল কাটিং প্লায়ার্স দিয়ে কেটে ভেতরে প্রবেশ করে এবং অটোভ্যানটি চুরি করে নিয়ে যায়।
​পরদিন ভোর আনুমানিক সাড় ৪টার দিকে সিংগীমারী ইউনিয়নে দায়িত্ব পালনরত আনসার ও ভিডিপির একটি টহলদল সন্দেহভাজন কিছু লোককে ভ্যানসহ দেখতে পায়। সেখানে উপস্থিত সিংগীমারী ইউনিয়নের সহকারী আনসার প্লাটুন কমান্ডার শ্রী নয়ন চন্দ্র ও ভিডিপি সদস্য সৈকত ইসলাম তাৎক্ষণিক তৎপর হয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। অবস্থা বেগতিক দেখে চোরচক্রটি ভ্যান, একটি কাটিং প্লায়ার্স এবং চাবি ফেলে রেখে পালিয়ে যায়।
​পরবর্তীকালে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আবু সাঈদের নির্দেশে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে প্রকৃত মালিক আবু বক্করের কাছে উদ্ধারকৃত অটোভ্যানটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
​ভ্যানটি ফেরত পেয়ে আবেগপ্লুত আবু বক্কর বলেন, “ভ্যানটিই ছিল আমার সংসারের আয়ের একমাত্র উৎস। রাতে এটি চুরি হয়ে যাওয়ার পর আমি সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছিলাম। আনসার ও ভিডিপির তৎপরতায় আমার সম্বলটি ফিরে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।”

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

হোয়াটসঅ্যাপ দিয়ে আয়ের সুযোগ

অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি

আপডেট সময় ০৭:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অসহায় ভ্যানচালক আবু বক্করের চুরি হওয়া অটোভ্যানটি উদ্ধার করে তাঁর হাতে তুলে দিয়েছে আনসার ও ভিডিপির টহল দল।
​জানা গেছে, উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের বাসিন্দা আবু বক্কর ভ্যান চালিয়ে তাঁর পরিবারের জীবিকা নির্বাহ করে আসছিলেন। শুক্রবার গভীর রাতে একদল চোর তাঁর বাড়ির মূল ফটকের তালা ও গ্রিল কাটিং প্লায়ার্স দিয়ে কেটে ভেতরে প্রবেশ করে এবং অটোভ্যানটি চুরি করে নিয়ে যায়।
​পরদিন ভোর আনুমানিক সাড় ৪টার দিকে সিংগীমারী ইউনিয়নে দায়িত্ব পালনরত আনসার ও ভিডিপির একটি টহলদল সন্দেহভাজন কিছু লোককে ভ্যানসহ দেখতে পায়। সেখানে উপস্থিত সিংগীমারী ইউনিয়নের সহকারী আনসার প্লাটুন কমান্ডার শ্রী নয়ন চন্দ্র ও ভিডিপি সদস্য সৈকত ইসলাম তাৎক্ষণিক তৎপর হয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। অবস্থা বেগতিক দেখে চোরচক্রটি ভ্যান, একটি কাটিং প্লায়ার্স এবং চাবি ফেলে রেখে পালিয়ে যায়।
​পরবর্তীকালে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আবু সাঈদের নির্দেশে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে প্রকৃত মালিক আবু বক্করের কাছে উদ্ধারকৃত অটোভ্যানটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
​ভ্যানটি ফেরত পেয়ে আবেগপ্লুত আবু বক্কর বলেন, “ভ্যানটিই ছিল আমার সংসারের আয়ের একমাত্র উৎস। রাতে এটি চুরি হয়ে যাওয়ার পর আমি সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছিলাম। আনসার ও ভিডিপির তৎপরতায় আমার সম্বলটি ফিরে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।”

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন