ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বীর মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্তির আবেদন: শেষ সময় ৭ অক্টোবর

বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদন আগামী ৭ অক্টোবর ২০২৬ তারিখের পর আর গ্রহণ করা হবে না।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদন আগামী ৭ অক্টোবরেরর পর গ্রহণ করা হবে না।

এর আগে গত ১৫ জুলাই জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, মুক্তিযোদ্ধা ও শহীদদের তালিকা প্রণয়নে বিভিন্ন সময়ে সমস্যা তৈরি হয়েছে। বর্তমানে সরকার বিভিন্ন বিশেষজ্ঞকে নিয়ে একটি পূর্ণাঙ্গ ও সঠিক মুক্তিযোদ্ধার তালিকা তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এরই মধ্যে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করে এ নিয়ে কাজ করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের দায়িত্ব যারা পেয়েছিলেন, তারা তা নিরপেক্ষভাবে না করে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছিলেন বলে তিনি মনে করেন। বর্তমান সরকারের লক্ষ্য প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদদের চিহ্নিত করে সঠিক তালিকা তৈরি করা।

অন্যদিকে গত ৩০ আগস্ট জাতীয় সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানান, বিভিন্ন কারণে তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে যাচাই-বাছাইয়ে অমুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার কার্যক্রমও চলছে। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের প্রকৃত ও নির্ভুল তালিকা প্রণয়ন সরকারের অন্যতম লক্ষ্য।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

জন–আস্থা ও পেশাদারত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

বীর মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্তির আবেদন: শেষ সময় ৭ অক্টোবর

আপডেট সময় ১২:১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদন আগামী ৭ অক্টোবর ২০২৬ তারিখের পর আর গ্রহণ করা হবে না।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন