হোম

বিয়ের দিনে কনের পছন্দ লাল শাড়ি কেন? জানুন প্রচলিত কারণ

বিয়ে এমন একটি সামাজিক প্রথা, যা হাজার বছর ধরে চলে আসছে। আর বিয়েতে লাল রং যেন অপরিহার্য, বিশেষ করে বাঙালি বিয়ের কনেরা বেশিরভাগ লাল বেনারসি পরে থাকে। লাল রঙের বেনারসী ছাড়া বাঙালি কনে যেন ভাবাই যায় না। আক্ষরিক দিকে থেকে লাল রং কে বলা হয় সাহসের প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে নারীরা বিয়েতে এ ঐহিত্যবাহী রঙের পোশাক পরেন। কিন্তু এই রং এর এত আধিপত্য কেন?

সময়ের সঙ্গে-সঙ্গে বিয়ের আচার-আচরণে অনেক তফাত্‍ এসেছে, তবুও দুটি মানুষের একসঙ্গে জীবন শুরু করার মূল নিয়ম একই রয়েছে। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে বিয়ের প্রথায় বেশ কিছু পার্থক্য আছে। যেমন হিন্দু বাঙালি নারীরা বেশিরভাগ ক্ষেত্রে লাল রঙের বেনারসি পরে বিয়ে করে থাকেন। আবার মুসলিম মেয়েদের বিয়েতে লাল রঙের আধিক্য চোখে পড়ার মতো। লাল রঙের পোশাকে সেজে নববধূ যেন আরও সুন্দর হয়ে ওঠেন। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের রুচিবোধ এবং পছন্দে এসেছে পরির্বতন। তাই অনেকে বিয়েতে লাল ছেড়ে অন্য রং বেছে নিচ্ছেন। তবে বিয়ের কনে মানেই লাল বেনারসি, সেই আধিপত্য এখনো বিরাজমান।

কিন্তু কেন বিয়েতে কনের লাল রঙের পোশাকই বেশি প্রচলিত। জেনে নিন এর পেছনে থাকা আসল কারণ-
বেশিরভাগ সময় বিয়ের কনে লাল শাড়ি পরেন কেন?
লাল রঙের সাংস্কৃতিক তাৎপর্য দক্ষিণ এশিয়ার সংস্কৃতিতে লাল সবসময়ই শ্রদ্ধা এবং শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে। লাল হলো জীবনের রং, জীবনীশক্তির প্রতীক এবং শুভ সূচনার চিহ্ন। বিয়ের প্রেক্ষাপটে লাল উর্বরতাকে নির্দেশ করে, উন্নতি-সমৃদ্ধি এবং দাম্পত্য জীবনের সুখের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আর ঐহিত্যগতভাবে কনেরা এসব বৈশিষ্ট্য লালন করেন বলে ধরে নেওয়া হয়। সে দিক থেকে বাঙালি বিয়েতে লাল রঙের ব্যবহার যেন নান্দনিকতার চাইতেও বেশি কিছু।

ঐহিত্যগত দিক থেকে পরিবারের বয়োজেষ্ঠ্যরা বিয়েরে কনেকে লাল রঙে দেখতে পছন্দ করেন। সে কারণেই অনেকে বিয়েতে লাল শাড়ি পরার সিদ্ধান্ত নেন। সামাজিক আর পারিবারিক প্রেক্ষাপট বেশি গুরুত্ব পায় এক্ষেত্রে।

আবার বিয়েতে লাল পোশাক পরার ধর্মীয় কারণেও হয়ে থাকে। হিন্দু বিয়েতে বেশিরভাগ ক্ষেত্রে কনেকে লাল রং এর পোশাকে দেখা যায়। আর বাঙালি কনের সাজ তো টুকটুকে লাল বেনারসি ছাড়া অসম্পূর্ণ। আজকাল লাল ছেড়ে অনেকেই বিভিন্ন হালকা কালারের শাড়ি বা লেহেঙ্গার দিকে ঝুঁকলেও একথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে লাল রঙের নববধূর সাজ একটা আলাদা মাত্রা পায়। ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে বিয়ের লাল শাড়ি দেশি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যায়। সেই সঙ্গে এর সৌন্দর্য বিয়ের কনেকে অন্যদের আলাদা আর্কষণ দেয়।

মূলত বিয়ে নতুন জীবনের সূচনা। আর লাল হলো ভালোবাসার রং। তাই ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে নতুন জীবনের পথে পা রাখেন মেয়েরা। নতুন জীবন শুরুর আগে তাই লাল রঙকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিয়ের কনে যখন লাল রঙের শাড়ি বা লেহেঙ্গা পরেন, তখন তার মধ্যে পজিটিভ এনার্জির যোগান দেয়। এই কারণেই বিয়ের কনেকে প্রধানত লাল রঙে সাজানো হয়।

সূত্র: এই সময়

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
Popular Post

বিয়ের দিনে কনের পছন্দ লাল শাড়ি কেন? জানুন প্রচলিত কারণ

Update Time : 03:09:45 pm, Saturday, 26 September 2026