ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার চন্ডিপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আদম আলী উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের আলহাজ্ব নুরুল ইসলামের ছেলে এবং ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
তিনি আটঘরিয়ার চাঞ্চল্যকর কিশোরী তমা ধর্ষণ ও হত‍্যা মামলার প্রধান আসামি ছিলেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, বিকেলে একদন্ত হাট থেকে বাজার করে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চন্ডীপাশা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাকে লক্ষ্য করে প্রথমে গুলি করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
ওসি আরও জানান, স্থানীয়রা পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

যৌনকর্মের পেশা বৈধতার দাবি অভিনেত্রীর

পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৬:৪৩:১১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার চন্ডিপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন