ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রংপুরে সাংবাদিক উৎস হত্যা: একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ১১:৫৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • 9

রংপুরে চাঞ্চল্যকর সাংবাদিক উৎস রহমান হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্যান্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মসিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া আসামি হলেন- শেখপাড়া ভোগারাম বিল এলাকার সাকলে হেমরমে ছেলে রুবেল হেমরম এবং যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া দুই আসামিরা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার শফিকুল ইসলামের ছেলে এলিন এবং রংপুর নগরীর খামারপাড়ার শংকর মোহন্তের ছেলে শুভ কুমার।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় জহিরন আক্তার জুই ওরফে গেদি ও রিপন মিয়া নামে দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আদালতে আসামি, আইনজীবী ও নিহত সাংবাদিক উৎস রহমানের স্বজনরা উপস্থিত ছিলেন।

তবে আদালতের এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী নুরজাহান বেগম। রায় ঘোষণার পর তিনি সাংবাদিকদের বলেন, আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। এই রায়ে আমরা সন্তুষ্ট নই।

তিনি জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে এবং ন্যায়বিচারের স্বার্থে মামলার পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করতে আইনি লড়াই অব্যাহত থাকবে।

সাংবাদিক উৎস রহমান হত্যা মামলাটি দীর্ঘদিন ধরে আলোচিত ছিল। মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

২০১৫ সালের ২৩ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে নগরীর জিএল রায় রোডের দৈনিক যুগের আলো পত্রিকায় দায়িত্ব পালন শেষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে অফিস থেকে বের হয়ে যান উৎস। এরপর রাতে আর বাসায় ফেরেননি তিনি। পরের দিন সকালে রংপুর নগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের অদূরে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত উৎস রহমানের মা নুরজাহান বেগম বাদী হয়ে ওই দিনেই কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের রহস্যজনক মৃত্যু

রংপুরে সাংবাদিক উৎস হত্যা: একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

আপডেট সময় ১১:৫৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

রংপুরে চাঞ্চল্যকর সাংবাদিক উৎস রহমান হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্যান্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন