ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

টিভি বা মোবাইল দেখতে দেখতে খেলে কি খাবার হারাম হবে?

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ১২:৩১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 0

প্রশ্ন: মোবাইল বা টিভিতে মুভি বা নাটক দেখতে দেখতে খাবার খেলে কি খাবার হারাম হবে?

উত্তর: খাবার খেতে খেতে টিভি বা মোবাইলে কেউ যদি জায়েজ কিছু দেখে যেমন ইসলামি আলোচনা অনুষ্ঠান, রাজনৈতিক টকশো, সংবাদ ইত্যাদি, তাহলে তা নাজায়েজ নয়, নাজায়েজ কিছু দেখলে তা অন্যান্য সময়ের মতোই নাজায়েজ, তবে এ কারণে খাবার হারাম হবে না।

খাবার খাওয়ার সময় মোবাইল-টিভি দেখাসহ অন্যান্য কাজে ব্যস্ত থাকা সুন্নতের খেলাফ ও অনুচিত কাজ। খাবার আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। খাবার যখন সামনে আসে, তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বিসমিল্লাহ পড়ে মনোযোগ দিয়ে খাবার খাওয়া উচিত, খাওয়ার সুন্নতগুলো অনুসরণ করা উচিত, খাওয়া শেষ হলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে দোয়া পড়া উচিত।

চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও অন্যমনস্ক হয়ে খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে শরীর খাবারের পুষ্টি কম পায়। মনোযোগ না দিয়ে খেলে হজম প্রক্রিয়া ব্যাহত হয়, যার সরাসরি প্রভাব পড়ে পুষ্টির শোষণে। এ ছাড়া খাওয়ার সময় বিষম লাগা বা শ্বাসনালীতে খাবার আটকে যাওয়ার ঝুঁকিও থাকে। এই ক্ষতি ও বিপদগুলো থেকে বাঁচার জন্যও খাবার খাওয়ার সময় মোবাইল বা টিভি দেখা থেকে বিরত থাকা উচিত।

খাওয়ার শুরু ও শেষে যে দোয়া পড়বেন

খাবারের অপরিহার্য দোয়া হলো, শুরুতে ‘বিসমিল্লাহ’ বলে আল্লাহর নামে খাওয়া শুরু করা। ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ অর্থাৎ ‘পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি’ বলতে পারেন অথবা বলতে পারেন ‘বিসমিল্লিাহি ওয়া আলা বারাকাতিল্লাহ’ অর্থাৎ আল্লাহর নামে এবং আল্লাহর বরকতের ওপর খাওয়া শুরু করছি।’

রাসুল (সা.) বলেছেন, যে খাবারে বিসমিল্লাহ পড়া হয় না, সে খাবারে শয়তানের অংশ থাকে। সেই খাবার মানুষের সঙ্গে শয়তানও খায়। (সহিহ মুসলিম: ৫৩৭৬) তাই ‘বিসমিল্লাহ’ যেন কোনোভাবেই ছুটে না যায় সেদিকে বিশেষ মনোযোগ থাকা দরকার। খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গিয়ে খাওয়ার মাঝখানে মনে হলে বলুন, ‘বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু’ অর্থাৎ ‘এর শুরু ও শেষ আল্লাহর নামে।’

খাওয়া শেষ হলে পড়ুন:

বাংলা উচ্চারণ: আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমীন।

অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন।

দস্তরখান ওঠানোর সময় পড়ুন:

বাংলা উচ্চারণ: আলহামদু লিল্লাহি হামদান কাসীরান তায়্যিবান মুবারাকান ফীহি গায়রা মাকফিয়্যিন ওয়া লা মুওয়াদ্দায়িন ওয়া লা মুসতাগনান আনহু রাব্বানা।
অর্থ: আল্লাহর জন্য সমস্ত প্রশংসা এমন প্রশংসা যা অশেষ, পবিত্র ও বরকতময়। হে আমার রব! এ থেকে কখনো বিমুখ হতে পারবো না, বিদায় নিতে পারবো না এবং এ থেকে অমুখাপেক্ষী হতেও পারবো না।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

টিভি বা মোবাইল দেখতে দেখতে খেলে কি খাবার হারাম হবে?

টিভি বা মোবাইল দেখতে দেখতে খেলে কি খাবার হারাম হবে?

আপডেট সময় ১২:৩১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

প্রশ্ন: মোবাইল বা টিভিতে মুভি বা নাটক দেখতে দেখতে খাবার খেলে কি খাবার হারাম হবে?

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন