ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ভিডিও বানিয়েই নয়, ইউটিউবে এবার নতুনভাবেও আয়

ফাইল ছবি

আয়ের মাধ্যম হিসেবে ইউটিউব বেশ জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। ক্রিয়েটরদের জন্য ইউটিউব নিয়ে এলো নতুন আয়ের সম্ভাবনা। ইউটিউব অ্যামাজনের সঙ্গে নতুন একটি ইন্ট্রিগ্রেশনের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের যোগ্য ক্রিয়েটররা তাদের কন্টেন্টে সরাসরি অ্যামাজনের পণ্য ট্যাগ করতে পারবে। বিক্রির লভ্যাংশও পাবেন।

এই ফিচারের মাধ্যমে ক্রিয়েটররা রিল, লম্বা ভিডিও এবং লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সব ধরণের পণ্য ট্যাগ করতে পারবেন। ফলে এ ধরণের প্রমোশন থেকে সরাসরি আয়ের সুযোগ তৈরি হবে। অন্যদিকে, অ্যামাজন ইউটিউবের বিশাল ক্রিয়েটরদের নেটওয়ার্কে প্রবেশের সুযোগ পাবে।

ইউটিউব শপিংয়ে যুক্ত হচ্ছে অ্যামাজনের পণ্য

ইউটিউব আগে থেকেই একটি শপিং অ্যাফেলিয়েটেড প্রোগ্রাম রয়েছে, যার মাধ্যমে যোগ্য ক্রিয়েটররা বিভিন্ন পণ্য প্রমোট করে থাকে। অন্যদিকে ক্রিয়েটররা এখন তাদের কন্টেন্টের মাধ্যমে অ্যামাজনের পণ্য সরাসরি ট্যাগ করতে পারবেন। ইউটিউব জানিয়েছে, অ্যামাজন এমন একটি নির্বাচিত পণ্যের তালিকা সরবারহ করবে, যেখানে বেশি চাহিদা থাকা এবং ট্রেন্ডিংয়ে থাকা পণ্যগুলো থাকবে। কোনো ক্রিয়েটর অ্যামাজনের কোনো পণ্য যদি প্রোমোট করতে চান এবং সেটি তালিকায় খুঁজে না পেলে ইউটিউব সাপোর্টের মাধ্যমে পণ্যটি যুক্ত করার অনুরোধ করতে পারবেন।

ইউটিউবের স্বয়ংক্রিয় পণ্য ট্যাগিং

নতুন ফিচারটিতে স্বয়ংক্রিয়ভাবে পণ্য ট্যাগ করার সুবিধাও রয়েছে। এই অপশন চালু থাকলে ইউটিউবের সিস্টেম ক্রিয়েটরের সাম্প্রতিক আপলোডগুলো পর্যালোচনা করে ভিডিওতে থাকা নির্বাচিত অ্যামাজন পণ্যগুলো সয়ংক্রিয়ভাবে শনাক্ত ও ট্যাগ করতে পারবে। এর ফলে ভিডিওতে আলাদাভাবে পণ্য ট্যাগ করার প্রয়োজন হবে না এবং আয় করার সহজ হবে।

যেভাবে ক্রিয়েটররা কমিশন পাবেন

ক্রিয়েটররা ইউটিউব স্টুডিওর মাধ্যমে প্রতিদিনের মোট আয় দেখতে পাবেন। তবে ইউটিউব জানিয়েছে, নির্দিষ্ট কোনো ভিডিও থেকে কত আয় করেছে সে সম্পর্কে জানতে পারবেন না। ট্যাগ করা পণ্য যদি কেউ কিনে আবার ফেরত দেয় তাহলে কমিশন কেটে নেওয়া হবে। অ্যামাজনের এই ইন্ট্রিগ্রেশন কেবল যুক্তরাষ্ট্রের ক্রিয়েটরদের জন্য সীমাবদ্ধ, তবে ট্যাগ দেখতে পাবেন বিশ্বের সবাই।

অ্যামাজন পণ্য ট্যাগ করার জন্য কারা যোগ্য

নতুন এই ফিচার ব্যবহারের জন্য ক্রিয়েটরদের বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। তাদের ইউটিউব পার্টনার এবং শপিং অ্যাফেলিয়েটেড- দুই প্রোগ্রামে নিবন্ধিত থাকতে হবে। পাশাপাশি তাদের সক্রিয় অ্যামাজন ইনফ্লুয়েন্সার অথবা অ্যামাজন অ্যাসসিয়েটস অ্যাকাউন্ট থাকতে হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

দেশজুড়ে বৃষ্টির আভাস, আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

ভিডিও বানিয়েই নয়, ইউটিউবে এবার নতুনভাবেও আয়

আপডেট সময় ০৭:২৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

আয়ের মাধ্যম হিসেবে ইউটিউব বেশ জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। ক্রিয়েটরদের জন্য ইউটিউব নিয়ে এলো নতুন আয়ের সম্ভাবনা। ইউটিউব অ্যামাজনের সঙ্গে নতুন একটি ইন্ট্রিগ্রেশনের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের যোগ্য ক্রিয়েটররা তাদের কন্টেন্টে সরাসরি অ্যামাজনের পণ্য ট্যাগ করতে পারবে। বিক্রির লভ্যাংশও পাবেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন