ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে যা জানা গেল

পরিবর্তন-এই শব্দে বিশ্বাসী আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। একটা পরিসংখ্যানে বিষয়টি আরও স্পষ্ট হবে। তার অধীনে খেলা আর্জেন্টিনার ১০১টি ম্যাচের মধ্যে একই দল টানা দুই ম্যাচ খেলেছে মাত্র তিনবার। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড ম্যাচে কি তাই আবার শুরুর একাদশে পরিবর্তন আসবে?
সুইজারল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনা কোনো অনুশীলন ম্যাচ খেলেনি। তবে তাদের অনুশীলন দেখে আর্জেন্টিনার সংবাদমাধ্যম এল গ্রাফিকো জানাচ্ছে, শুরুর একাদশের পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। আর সেটি হলে স্কালোনির অধীনে টানা দুই ম্যাচে একই শুরুর একাদশ নিয়ে আর্জেন্টিনা খেলবে চতুর্থবার।

এদিকে আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বৃহস্পতিবারের অনুশীলনটি ছিল রুদ্ধদ্বার। তারা জানিয়েছে, কেমন একাদশ স্কালোনি খেলাতে পারেন, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মিশরের বিপক্ষে যে দল দেখা গেছে, তা থেকে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা কম।
মিশর ম্যাচ শেষেও স্কালোনি দলের পারফরম্যান্সে সন্তুষ্টির কথাই জানিয়েছিলেন। সেই হিসাবে সামান্য কিছু ছোটখাটো সমন্বয় ছাড়া দল প্রায় একই থাকবে। এরপরও দুটি মূল প্রশ্ন থেকে গেছে। রাইটব্যাকে নাহুয়েল মলিনা নাকি গনজালো মন্তিয়েল এবং আক্রমণে হুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্তিনেজ? মিডফিল্ড নিয়ে একটা ভাবার জায়গা আছে।

শেষ ষোলোর ম্যাচে মলিনা এবং আলভারেজ দুজনেই নিজেদের সেরা ফর্মে ছিলেন না। পরিবর্তন এলে এই দুই পজিশনে আসতে পারে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে মন্তিয়েল এবং মার্তিনেজের পারফরম্যান্স এই অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। মিশরের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার শেষ দুটি গোলে অবদান ছিল মার্তিনেজের।

বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকাল ৭টায় সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচের একাদশ নিশ্চিত হবে আজ অনুশীলনের পর। তবে এটা নিশ্চিত, দলে বড় কোনো পরিবর্তন আসবে না।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে যা জানা গেল

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে যা জানা গেল

আপডেট সময় ১০:০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

পরিবর্তন-এই শব্দে বিশ্বাসী আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। একটা পরিসংখ্যানে বিষয়টি আরও স্পষ্ট হবে। তার অধীনে খেলা আর্জেন্টিনার ১০১টি ম্যাচের মধ্যে একই দল টানা দুই ম্যাচ খেলেছে মাত্র তিনবার। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড ম্যাচে কি তাই আবার শুরুর একাদশে পরিবর্তন আসবে?
সুইজারল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনা কোনো অনুশীলন ম্যাচ খেলেনি। তবে তাদের অনুশীলন দেখে আর্জেন্টিনার সংবাদমাধ্যম এল গ্রাফিকো জানাচ্ছে, শুরুর একাদশের পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। আর সেটি হলে স্কালোনির অধীনে টানা দুই ম্যাচে একই শুরুর একাদশ নিয়ে আর্জেন্টিনা খেলবে চতুর্থবার।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন