ঢাকা ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফুটবল বিশ্বকাপের গত আসর শুরুর আগেই আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি জানিয়েছিলেন, সেটি তার শেষ বিশ্বকাপ। তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

চলতি বিশ্বকাপের আগে আর্জেন্টিনার হয়ে যোগ্যতা অর্জন পর্বে খেলে দলকে আবার বিশ্বকাপে তুলেছেন। তারপরও বিশ্বকাপে তার খেলা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত তিনি এবারের বিশ্বকাপে খেলছেন। তার সুযোগ রয়েছে বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে পর পর দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার।

ক্যারিয়ারে ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন মেসি। তিনি আরও একবার বিশ্বকাপ জিতুন, এমনটা চান না ইংল্যান্ডের ফুটবলার ড্যান বার্ন। তিনি এর কারণও ব্যাখ্যা করেছেন।

নিউক্যাসল ইউনাইটেডে খেলা ইংল্যান্ডের এই সেন্টার ব্যাক সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, আমি আশা করছি, মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না। ওর হাতে আর ট্রফি দেখতে চাই না। আর্জেন্টিনা গত বারের চ্যাম্পিয়ন। এবারও ওরা অনেক দূর যাবে। কিন্তু আশা করছি, চ্যাম্পিয়ন হতে পারবে না।

কেন এমন কথা বললেন বার্ন? তার ব্যাখ্যা, গত বারই মেসি বিশ্বকাপ জিতেছে। ফুটবলের আর কোনও ট্রফি জেতা ওর বাকি নেই। এবার বাকিদের সুযোগ। আশা করি, ফুটবল দেবতাও চান, এবার অন্য কোনও দল চ্যাম্পিয়ন হোক। নইলে বিশ্বকাপের মজাটাই চলে যাবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

আমেরিকা-ইরান চুক্তি বাস্তবায়নে পাকিস্তানের ভূমিকা, বিশ্ব নেতাদের প্রশংসা

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

আপডেট সময় ০৬:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

ফুটবল বিশ্বকাপের গত আসর শুরুর আগেই আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি জানিয়েছিলেন, সেটি তার শেষ বিশ্বকাপ। তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন