লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। শনিবার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন— হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল লতিফ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২ ঘটিকায় একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলামকে গ্রেফতার করতে পুলিশের একটি দল টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় আসামি রাশেদুল ইসলাম পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফ গুরুতর জখম হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, “আইনি দায়িত্ব পালনকালে আমাদের দুই সদস্য আসামির হামলায় আহত হয়েছেন। বর্তমানে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
ব্রেকিং
হাতীবান্ধায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে জখম দুই পুলিশ কর্মকর্তা;
হাতীবান্ধায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে জখম দুই পুলিশ কর্মকর্তা;উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরণ
-
মোঃ নজরুল ইসলাম - আপডেট সময় ০৪:০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- 2
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
জনপ্রিয় সংবাদ
মোঃ নজরুল ইসলাম 


























