ঢাকা ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

শিক্ষকদের অপেক্ষার অবসান, আগস্টের বেতন নিয়ে সুখবর

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার প্রস্তাব আজ সোমবার (৩১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)।

মাউশি সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানরা আগস্ট মাসের বেতন-বিলের তথ্য অনলাইনে জমা দিতে দেরি করায় নির্ধারিত সময়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো সম্ভব হয়নি। তবে আগামীকাল এ সংক্রান্ত প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ বিষয়ে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমে বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামীকাল আগস্ট মাসের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

প্রতিমাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার প্রস্তাব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা দাখিল করেন। অনলাইনে বিল জমা দেওয়ার পর তা যাচাই-বাছাই করা হয়। এরপর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতন-ভাতার অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার অর্থ তাদের ব্যাংক হিসাবে পাঠায়।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও নির্ধারিত সময়ে দেওয়ার প্রক্রিয়া সহজ করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করেছে। এর ফলে বেতন-ভাতা প্রক্রিয়াকরণে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ার পাশাপাশি পুরো প্রক্রিয়াটিও আগের তুলনায় সহজ হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: রোকন উদ্দিন বাবুল এমপি

শিক্ষকদের অপেক্ষার অবসান, আগস্টের বেতন নিয়ে সুখবর

আপডেট সময় ০৩:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার প্রস্তাব আজ সোমবার (৩১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন