ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৭ জনের

ময়মনসিংহে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সোয়া একটার দিকে নগরীর আকুয়া বাইপাস এলাকার বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্ড্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজনের নিহতের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।বিস্তারিত আসছে…….

ময়মনসিংহে রাজীব পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (০২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব গন্ড্রপা বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অন্তত ছয়জন নিহত হন।

ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকারী দলও ঘটনাস্থলে যাচ্ছে।

দুর্ঘটনার পর সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়েছে। নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৭ জনের

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৭ জনের

আপডেট সময় ০৩:৩৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সোয়া একটার দিকে নগরীর আকুয়া বাইপাস এলাকার বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্ড্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজনের নিহতের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।বিস্তারিত আসছে…….

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন