ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী

জাতীয় সংসদে সড়ক ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, তিনি ঢাকা থেকে উত্তরবঙ্গের দূরত্ব কমাতে চান এবং স্বাচ্ছন্দ্যে রেলযাত্রা উপভোগ করতে চান। এরই মধ্যে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত একটি নতুন ডুয়েলগেজ রেললাইনের নির্মাণকাজ চলমান রয়েছে। এটি জুনে উদ্বোধন হওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এসব কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন হয়।

মন্ত্রী বলেন, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পের মাধ্যমে ঢাকা-বগুড়া রুটে ১২০ কিলোমিটার দূরত্ব কমবে এবং দুই ঘণ্টা যাত্রার সময় কমবে। প্রকল্পটির বাস্তবায়ন চলমান।

সিরাজগঞ্জ ও বগুড়াবাসীর ‘স্বপ্নের প্রকল্প’ বগুড়া থেকে শহীদ এম মনসুর আলী স্টেশন, সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ। প্রকল্পটি ২০১৮ সালের ৩০ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদিত হয়, যা বাংলাদেশ সরকার ও ভারতীয় ঋণের অর্থে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয় ৫ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে ৩ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা ঋণ দেবে ভারত। যার মেয়াদ ধরা হয় ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত। কিন্তু পরামর্শক নিয়োগ এবং নকশা চূড়ান্ত বিলম্বের কারণে তা সম্ভব হয়নি।

২০২১ সালের ২৭ সেপ্টেম্বর ভারতীয় কর্তৃপক্ষ পরামর্শক নিয়োগ দেওয়ার পর ২০২৩ সালের ৩০ জুন চূড়ান্ত নকশা প্রণয়ন করে। এরপর মেয়াদ বাড়ানো হয় ২০২৬ সালের জুন পর্যন্ত। প্রকল্পের অগ্রগতি হিসেবে শুধু সম্ভাব্যতা সমীক্ষা, বিস্তারিত নকশা তৈরির পাশাপাশি প্রয়োজনীয় জমির বেশিরভাগ অধিগ্রহণ করা হয়েছে। তবে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এ প্রকল্পের অর্থায়ন থেকে সরে দাঁড়ায় ভারত। প্রকল্পটি এখন নতুন করে বাস্তবায়নের উদ্যোগ নেয় বাংলাদেশ রেলওয়ে। নতুন করে ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৩৯১ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা-বগুড়া যাত্রায় সময় কমবে। এ পথে অর্ধশতাধিক ট্রেন চালানো সম্ভব হবে। সরাসরি উপকৃত হবে উত্তরবঙ্গের ৮ জেলার মানুষ, কৃষি ও অর্থনীতি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর, পরিবারকে দিলেন ২০ লাখ টাকা

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী

আপডেট সময় ১১:১৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদে সড়ক ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, তিনি ঢাকা থেকে উত্তরবঙ্গের দূরত্ব কমাতে চান এবং স্বাচ্ছন্দ্যে রেলযাত্রা উপভোগ করতে চান। এরই মধ্যে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত একটি নতুন ডুয়েলগেজ রেললাইনের নির্মাণকাজ চলমান রয়েছে। এটি জুনে উদ্বোধন হওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন