ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ডোমারে সালমা বেগম নামে এক গৃহবধূর আত্মহত্যা

নীলফামারীর ডোমারে সালমা বেগম (৪০) নামে দুই সন্তানের এক জননী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়রা বলছেন পরকিয়ার ঘটনা জানাজানি হলে তিনি লোক লজ্জার ভয়ে আত্মহত্যার পথ বেছে নেন।
রোববার সকালে উপজেলার হরিনচড়া ইউনিয়নের শেওটগাড়ী দোলাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। সালমা বেগম একই এলাকার আলী হোসেনের কণ্যা ও নীলফামারী সদর উপজেলার লক্ষীচাঁপ ইউনিয়নের সবুজপাড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।
স্থানীয়রা বলেন, নীলফামারী সদর উপজেলার লক্ষীচাঁপ ইউনিয়নের ১নং ওয়ার্ড সবুজ পাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে দুই সন্তানের জনক নুরন্নবীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে নিহত সালমা বেগমের। এক সপ্তাহ আগে সালমার বড় ছেলে এ ঘটনা জানতে পারলে তিনি বিষয়টি তার নানা বাড়ীতে জানায়। পরে চার দিন আগে তার মামা গিয়ে তার মাকে তাদের বাড়ীতে নিয়ে আসে।
শনিবার সন্ধায় সালমার স্বামী আনোয়ার হোসেন তার শ্বশুর বাড়ীতে আসে। এ সময় তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। পরে তার স্বামী রাতেই বাড়ী ফিরে যায় একাই। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পর সে বাথরুমে যায়। সেখানে স্বরের সাথে গলায় দড়ি বেঁধে সে আত্মহত্যা করে সালমা।
ডোমার থানার মামলার তদন্ত কর্মকর্তা কাওসার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলার মর্গে প্রেরন করা হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ডোমারে স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান

ডোমারে সালমা বেগম নামে এক গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় ০৬:১০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

নীলফামারীর ডোমারে সালমা বেগম (৪০) নামে দুই সন্তানের এক জননী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়রা বলছেন পরকিয়ার ঘটনা জানাজানি হলে তিনি লোক লজ্জার ভয়ে আত্মহত্যার পথ বেছে নেন।
রোববার সকালে উপজেলার হরিনচড়া ইউনিয়নের শেওটগাড়ী দোলাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। সালমা বেগম একই এলাকার আলী হোসেনের কণ্যা ও নীলফামারী সদর উপজেলার লক্ষীচাঁপ ইউনিয়নের সবুজপাড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।
স্থানীয়রা বলেন, নীলফামারী সদর উপজেলার লক্ষীচাঁপ ইউনিয়নের ১নং ওয়ার্ড সবুজ পাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে দুই সন্তানের জনক নুরন্নবীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে নিহত সালমা বেগমের। এক সপ্তাহ আগে সালমার বড় ছেলে এ ঘটনা জানতে পারলে তিনি বিষয়টি তার নানা বাড়ীতে জানায়। পরে চার দিন আগে তার মামা গিয়ে তার মাকে তাদের বাড়ীতে নিয়ে আসে।
শনিবার সন্ধায় সালমার স্বামী আনোয়ার হোসেন তার শ্বশুর বাড়ীতে আসে। এ সময় তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। পরে তার স্বামী রাতেই বাড়ী ফিরে যায় একাই। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পর সে বাথরুমে যায়। সেখানে স্বরের সাথে গলায় দড়ি বেঁধে সে আত্মহত্যা করে সালমা।
ডোমার থানার মামলার তদন্ত কর্মকর্তা কাওসার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলার মর্গে প্রেরন করা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন